শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজা

সেচ্ছাসেবকলীগ সদর উপজেলা কমিটির সভাপতি, রমেশ ও সম্পাদক কাশেম

রাঙ্গামাটিতে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯৬

॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
রাঙ্গামাটির সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগকে আরো গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলা নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের সম্বনয়ে ৫১ সদস্য বিশিষ্ট পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটির প্রেস ক্লাব সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী সেচ্ছাসেবকলীগ সদর থানা সভাপতি রমেশ মারমার সভাপতিত্বে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদর উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক দেবদত্ত মুৎসুদ্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ শাওয়াল উদ্দিন, সভাপতি জেলা সেচ্ছাসেবকলীগ। বিশেষ অতিথি ছিলেন, মোঃ শাহাজাহান, সাধারণ সম্পাদক, মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক, জেলা সেচ্ছাসেবকলীগ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি অ্যাড. তোষণ চাকমা, ফরিদ উদ্দীন, আহ্বায়ক, শহর সেচ্ছাসেবকলীগ, এছাড়াও জেলার অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সেবা শান্তি প্রগতি সেচ্ছাসেবকলীগের মুল নীতি। আমাদের লক্ষ্য রাখতে হবে যাকে যে ভাবে সেচ্ছায় সেবা দেয়া যায়। দেশের চলমান শান্তি ধরে রাখা যায় এবং সুশৃংখলভাবে দেশ জাতির উন্নতি এগিয়ে নিতে হবে। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ধরে রাখতে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবার অংশ গ্রহনমুলক ভোটের জন্য সেচ্ছাসেবকলীগের অবদান রাখতে হবে।

পরে নতুন কমিটিতে রমেশ মারমাকে সভাপতি ও আবুল কাশেম (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, তপু দেওয়ানজীকে, সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়। পরে সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।