শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

নানিয়ারচরে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা

৭৭১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওই ছাত্রলীগ নেতা নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন মুরাদ। শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১.৩০ মিনিটে উপজেলা সংলগ্ন জেলা পরিষদ রেস্ট হাউজের পাশে একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মোটর সাইকেলে আগুন দেখতে পেয়ে পানি ও বালু দিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে, ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। মোটর সাইকেলে আগুনের সুত্রপাত সম্পর্কে অবগত নয় এলাকাবাসী। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সোহেল জানায়, আমার YAMAHA FZ-V2 (চট্ট মেট্রো-ল ১১-৬৩০৬) গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত এগারটায় গাড়ির ফুয়েল না থাকায় মোটর সাইকেলটি স্থানীয় একটি দোকানের সামনে তালাবদ্ধ রেখে বাসায় চলে যাওয়ার সময় অন্তরঙ্গ চাকমা নামের এক ছেলের সাথে বাইকটি এখানে রাখা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে গাড়িটি একটু অদূরে রেখে বাড়ি চলে যাই। সকালে গাড়িটি পোড়া অবস্থায় পেয়েছি। আমার সাথে ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটনা টি ঘটিয়েছে। নানিয়ারচর খামারপাড়া এলাকার অন্তরঙ্গ চাকমার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর বিষয়ে থানায় আইনের আশ্রয় নেওয়ার কথাও জানায় এই ছাত্রলীগ নেতা।

এ ব্যাপারে নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোন অভিযোগ থানা করা হয়নি বলেও জানান তিনি।