শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

রামগড়ে দুই ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

১১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ১(এক) লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের ক্ষতি এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইটভাটায় কাজ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পৃথক দুই মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস পৌরসভার ফেনীরকুল এলাকার হাজেরা ব্রিকসকে ৫০ হাজার ও বলিটিলা এলাকার নুরজাহান ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, রামগড় পৌর এলাকায় ইট প্রস্তুত হচ্ছে এমন দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তাদের লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।