শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

১০৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়ন কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া ছাত নিখোঁজ হয়েছে। নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর নাম তাহসিন (১২), সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় নিখোঁজ তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগের ছাত্র। হেফজখানার পরিচালক মোঃ শহীদুল ইসলাম জানান, ছেলেটি কাউকে কিছু না জানিয়ে বাড়ী যাওয়ার উদ্যোশে ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপো এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়। সাথে সাথে কাপ্তাই থানা পুলিশকে খবর ও নৌবাহিনীর ডুবুরিদল ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন। এ রিপোর্ট লেখা পযন্ত গতকাল রাত ৮টাও পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোন সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে কাপ্তাই নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ছুটে যান।