শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে: শাহ্ মোজাহিদ

৫৪৪

॥ বান্দরবান প্রতিনিধি ॥

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেছেন, দেশের সর্বপ্রথম বান্দরবানের কলা তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি দেশের জনপ্রিয়তা পেয়েছে। এই কলাবতী শাড়ি প্রথম তৈরি পর প্রধানমন্ত্রী নিকট উপহার দেওয়া হয়েছে বলে পার্বত্য এলাকার সুনাম বয়ে এনেছে। তাছাড়া পার্বত্য এলাকায় তৈরীকৃত শাড়ি দেশে এখন চাহিদা বেড়ে গেছে। তাই এই কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে।

বুধবার (৬ ডিসেম্বর ) সকালে উজানী পাড়া এলাকায় বান্দরবান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সভাকক্ষে কলাবতী শাড়ি তৈরীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি ।

আয়োজন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও সহযোগিতা জেলা প্রশাসন।

বক্তারা বলেন, পার্বত্য এলাকার পাশাপাশি আগামীতে ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ করানো উদ্যেগ নেওয়া হবে। যে প্রশিক্ষণের মাধ্যমে অনান্য জেলায় নারী উদ্যেক্তা ছড়িয়ে যাবে বলে আশা করেন বক্তারা।

সবশেষে দুইমাস ব্যাপী কলা গাছের তন্তু থেকে তৈরি ৫০ জন প্রশিক্ষণার্থী মাঝে সনদ পত্র তুলেন দেন। এছাড়াও সাড়ে তিনহাজার করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উপ ব্যবস্থাপক মোঃ শামীম আলম সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব বিশ্বাস, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশিক্ষনার্থী ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।