শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রামগড় সোনাইপুল বাজার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন মেয়র রফিকুল আলম

১৩৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন পৌর মেয়র রফিকুল আলম কামাল। বুধবার (৬ডিসেম্বর) দুপুরে রামগড় পৌরসভা কার্যালয়ে সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি কাজী শাহরিয়ার ইসলাম শাহেদ এর নেতৃেত্ব বাজার কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এসময় পৌরসভার ইঞ্জিনিয়ার অর্ণব চাকমা, কাউন্সিলর আবুল কাশেম, জসিম উদ্দিন, আবদুল হক, জিয়াউল হক সহ সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহরিয়ার ইসলাম শাহেদ জানান, বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে মেয়রের নিকট আবেদন করা মাত্র তিনি নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন এবং ড্রেনটি আরসিসি ওয়ালে পূর্ণ নির্মান বরাদ্ধ সহ সোলার স্টিক লাইট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মেয়রের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।