শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশ

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা...

বান্দরবানে ৬৯ হাজার ৮৮৪ জনকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

৯১

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান। এসময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান,আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাত উপজেলায় ৩৪টি ইউনিয়নের ৬৯ হাজার ৮৮৪ জনকে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, এবারে বান্দরবান জেলায় ৬- ১১ বয়সী ৯হাজার ৫৬৫ জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ বয়সী ৬০ হাজার ৩১৯জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।