শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

মানিকছড়িতে কারিতাসের পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা

১১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নন গেজেটেড কর্মচারী ক্লাবে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

কারিতাসের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সঞ্চালনায় ও জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (গবধষ) ফরহাদ আজিম’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, মৎস কর্মকর্তা প্রণব কুমার, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) নেছারুল আলম খান।

কর্মশালায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ উপস্থাপন করে তা প্রতিকারে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। তাদের আলোচনা উঠে আসে অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঁঠ পুড়ানো, হালদার উজানে তামাক চাষ, অধিক লাভবানের আসায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ও যত্রতত্র পলিথিনের ব্যবহার। এসব সমস্যা সমাধানে আমাদের সকলকে সচেতনতা হওয়া পরামর্শ প্রদান করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার আব্দুল মান্নান, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ইব্রাহিম খলিল, রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাঈমুল হক ও মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হকসহ সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।