শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানসম্মত শিক্ষার উন্নয়নে

খাগড়াছড়ির দীঘিনালায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
শিক্ষার আলো প্রসারে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম লম্বাছড়া এলাকায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) সকাল ১১টায় মেরুং ইউনিয়নর লম্বাছড়ায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর ও নির্মান কাজের উদ্ভোধন করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সহিদুজ্জামান উদ্বোধনকালে বলেন, অত্র এলাকার সাধারণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানসম্মত শিক্ষার কথা চিন্তা করে স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চালু হতে যাওয়া এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দুর্গম লম্বাছড়া এলাকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করি। জেলা প্রশাসন খাগড়াছড়ির নিবির তত্বাবধানে স্কুলটি পরিচালিত হবে। এছাড়াও তিনি উপস্থিত সকলকে এ প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের ভর্তি করানোর আহবান জানান এবং সদ্য ভর্তিকৃত অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভূমি দাতা শান্তি বালা ত্রিপুরা, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) রুমানা আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, দীঘিনালা থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুহাম্মদ আলী, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের উপ-অধ্যক্ষ তুরুন কান্তি চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী প্রমূখ। উল্লেখ্য, উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার এবং মেরুং ইউপি কার্যালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দুর্গমে লম্বাছড়া এলাকা। যোগাযোগ ও চলাচল ব্যবস্থা ভালো না থাকায় দুর্গম থেকে এসে লেখাপড়া করা সম্ভব হচ্ছিলোনা। যার ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত এলাকার ছেলেমেয়েরা। স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যেদিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে লম্বাছড়াবাসীর।