শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

মাটিরাঙ্গায় বিজিবি পলাশপুর জোন কর্তৃক দুঃস্থদের মানবিক সহায়তা প্রদান

১৭০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র জোন কমান্ডার কর্তৃক স্থানীয় গরীব ও দুঃস্থ বাঙ্গালী পাহাড়ী পরিবারকে নগদ অর্থ ও ডেউটিন প্রদান করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে খেদাছড়া ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠ এলাকার শতাধিক পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান কর হয়।

১৮ বান ঢেউটিন, চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের মাঝে খেলাধূলা সামগ্রী এবং ২০টি পরিবারের মাঝে ১ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানসহ সর্বমোট ৩লাখ,৩৮ হাজার ৪০০ টাকার বিভিন্ন প্রকার অনুদান প্রদান করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি,

এসময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মোঃ সাবেরিজ্জামান, এএমসি, সহকারী পরিচালক মোহা: দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ আলতাফ হোসেন সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও সুবিধাভোগীররা উপস্থিত ছিলেন।

পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।