শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় কাব স্কাউটস ক্যাম্পুরী ৩দিনব্যাপি তাঁবু জলসা উদ্বোধন

১৯৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালার উপজেলায় শীতকালীন কাব স্কাউটস ক্যাম্পুরী-২০২৩ এর ৩দিনব্যাপি মহা তাঁবু জলসা  উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯নভেম্বর) সকালে বাংলাদেশ স্কাউটস দীঘিনালা উপজেলার উদ্যোগে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ে শীতকালীন কাব স্কাউটস ক্যাম্পুরী-২০২৩ এর ৩দিনব্যাপি মহা তাঁবু জলসা উদ্বোধন করেন, প্রধান অতিথি দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস দীঘিনালা উপজেলা‘র সভাপতি মুহাম্মদ আরাফাতুল আলম।

প্রতীভা ত্রিপুরার সঞ্চালনায় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দীঘিনালা উপজেলা স্কাউটস কমিশনার মোঃ এখতার আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন,  বাংলাদেশ স্কাউটস দীঘিনালা উপজেলার সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, রাঙ্গা মারমা, উপজেলা স্কাউটের সহ- সভাপতি ও একেএম বদিউজ্জামান জীবন, সিএলটি পঙ্কজ কুমার চৌধুরী, ক্যাম্পুরি সাব- ক্যাম্প চিফ মোঃ আনিসুর রহমান প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানের ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, স্কাউটিং কার্যক্রমের মধ্যদিয়ে দেশপ্রেমীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। স্কাউটিং মানুষকে সুনাগরিক হতে শিক্ষা দেয়। ভালো কাজের মধ্যদিয়ে স্কাউটিং কার্যক্রমকে এগিয়ে নিতে হবে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে হবে। এতে করে শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। স্কাউটিং মানুষ মানুষের প্রতি বন্ধুত্ব মনোভাব সৃষ্টি করে।