শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

৭২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮ আসন থেকে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩য় বারের মতো আওয়ামীলীগ কর্তৃক মনোনীত প্রাথী কুজেন্দ্র লাল ত্রিপুরা। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে কুজেন্দ্র লাল ত্রিপুরা তাকে পুনরায় দলীয় মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খাগড়াছড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ সুসংগঠিত। বিগত সময়ে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তারা আবারও নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা দেবার সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা তার সাথে ছিলেন।

এদিকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ পানছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা এবং জাতীয় পার্টি প্রার্থী মিথিলা রোয়াজা সহ ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুজেন্দ্র লাল ত্রিপুরাই প্রথম মনোনয়ন পত্র দাখিল করেছেন।