শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

দীপংকর তালুকদার পুনরায় মনোনয়ন পাওয়ায় কাপ্তাইয়ে আনন্দ মিছিল

১৫৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে পুনরায় দীপংকর তালুকদার মনোনয়ন পাওয়ায়। উপজেলা আওয়ামীলীগ সহ অংসংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল করেছে। এ নিয়ে রবিবার (২৬নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাইয়ে আতশবাজি ফুটিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

এছাড়াও ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ শাখার উদ্যোগে কাপ্তাই নতুন বাজার এলাকায় আনন্দ মিছিল করা হয়। কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এবং সাধারণ সম্পাদক আকতার আলমের নেতৃত্বে মিছিলটি কাপ্তাই সড়কের নতুনবাজার হতে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করেন। এসময় আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মী অংশ নেয়। মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ বলেন আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় আনতে হবেই।