শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

আনন্দিত বাঘাইছড়ি উপজেলাবাসী

বাঘাইছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

৯৫

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
অবশেষে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠেই মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে বাঘাইছড়িতে একটি মিনি স্টেডিয়াম করা হবে বলে উপজেলাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়ামটির নির্মাণ কাজের শুভ সূচনা হওয়ায় আনন্দিত বাঘাইছড়ি উপজেলাবাসী।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে স্টেডিয়ামের জায়গা নির্ধারণের বিষয়ে ক্রীড়া মন্ত্রনালয়ে প্রতিবেদন পেশ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ আগামী ২৪ সালের জুনের আগে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্মাণ কাজটি সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং এর পক্ষে আলমগীর হোসেন সোহাগ ও নাহিদুল আলম।