শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

লংগদু সেনা জোনের আয়োজনে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন

৯২১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করছে লংগদু সেনা জোন। মঙ্গলবার (২১নভেম্বর) বেলা ১২টায় লংগদু জোনে স্থানীয় প্রশাসন,শিক্ষক,সাংবাদিক জনপ্রতিনিধি হেডম্যান কারবারিদের উপস্থিতিতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-পরিদর্শক মেজর রিফাতুজ্জাকের, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য ১৯৭১-এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে বঙ্গভবন, সামরিক বাহিনীর সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।