শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় মুরগির ফার্মে বৈদ্যুতিক শক লেগে বৃদ্ধার মৃত্যু

৯৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় নিজের মুরগির ফার্মে বৈদ্যুতিক শক লেগে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী পাড়ায় মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। খবর পাওয়ামাত্র ফাইতং ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশের দাফন কাপন করতে অনুমতি চাচ্ছে। উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

নিহতের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে নিজের মুরগির ফার্মের মুরগির বাচ্চা কারেন্ট দ্বারা হিট দেওয়ার সময় অসর্তকতাবশত কারেন্টে শক লেগে আমার বাবার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পরিবারের কারো কোন অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে অনুরোধ করেছি।

ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, শুনামাত্র আমরা নিহতের বাড়িতে যাই। নুরুল ইসলাম ভালো মানুষ ছিল। নিহতের হাতে বৈদ্যুতিক শক লাগার দাগ আছে।