শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারায় ঢাকাগামী ৭ যাত্রীবাহী গাড়ি ভাংচুর

৯১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারায় ঢাকাগামী ৭ যাত্রীবাহী বাস গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। গুইমারার বাইল্যাছড়িতে গতকাল সোমবার (২০নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী আহত হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর।

ওসি জানান, রাতে শান্তি পরিবহন, রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহনসহ কয়েকটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে ঢাকায় যাচ্ছিল। যাত্রীবাহী বাসগুলো গুইমারার বাইল্যাছড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হামলা করে। প্রায় সাতটি বাস ভাঙচুর করা হয়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় (প্রতিবেদন লেখা পর্যন্ত) কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর।