শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

মাটিরাঙ্গায় চোরাই বাইক-গাড়ির যন্ত্রাংশসহ গ্রেফতার ২

১৮৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে আসার বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় এবার মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ ও রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এসময় মোঃ বিল্লাল হোসেন (২১) ও মোঃ শাহ আলম (২৩) নামে দুই চোরাকারবারিকেও গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডেল গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো, মাটিরাঙ্গার দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের ছেলে মোঃ শাহ আলম (২৩)।

পুলিশ সুত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ বাজারজাত করার জন্য এনে মজুদ করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় অবৈধ যন্ত্রাংশ পরিবহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশের আনুমানিক মুল্য ৬(ছয়) লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারনে নাশকতকারীসহ, মাদক ও চোরাকারবারীদের অপতৎপরতা কমে আসছে। চোরাকারবারীদের বিরুদ্ধে খাগাড়ছড়ি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. জাকারিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক-চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।