শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

মাটিরাঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে মাঠে উপজেলা প্রশাসন

১৮৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

বিএনপি ও জামায়াতে ইসলামের ডাকা তৃতীয় দফায় বুধবার থেকে শুরু হওয়া ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিন অতিবাহিত হবার রাতে মাটিরাঙ্গায় যানবাহন চলাচল, জনগণের জীবনযাত্রার মান ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তৎপর রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি ও আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যরা।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি মোঃ জাকারিয়া সহ বিজিবির সদস্যরা।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, অবরোধের ভোর ৪টা থেকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি সহযোগে মাটিরাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে। মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।