শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জেল-জরিমানা

৮২৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ আব্দুল হাই (৩৪) নামের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও মোঃ মনির হোসেন ভূঁইয়া (৪৩) নামের এক ইউপি সদস্যকে ৮০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মুসলিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রশাসনে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

এ সময় তিনি জানান, প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আধারে মানিকছড়ি উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় অবৈধভাবে ভাবে পাহাড় কেটে সাবার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে সত্যতা পেয়ে পাহাড় কাটার সাথে জড়িত মুসলিমপাড়া এলাকার মোঃ আব্দুল হাই নামের এক যুবককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে শাস্তির আওতায় ১৫(৪) ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে এবং একই অপরাধে মোঃ মনির হোসেন ভূঁইয়া নামের আরেকজনের কাছ থেকে ৮০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এ সময় প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।