শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণ

১৭৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নানিয়ারচর জোন (১০ বীর) এর অধিনে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়” নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা, চক্ষু সেবা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ঔষধ বিতরণ ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জোন সূত্র জানায়, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণের পাশাপাশি নানিয়ারচর এলাকার গরিব অসহায় জনসাধারণ এর মাঝে ১০০টি কম্বল বিতরণ করে নানিয়ারচর জোন।

এসময় সংশ্লিষ্টরা জানায়, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষাসহ ২০০জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫৪জন রোগীকে নানিয়ারচর জোনের সার্বিক ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য লায়ন্স হাসপাতালে পাঠানো হবে।

এবিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি) জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়” প্রায়শই এলাকার অসহায় এবং হতদরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।