শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লংগদু সেনা জোনের উদ্যোগে ২ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা

১৭৫

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলাধীন দুরছড়ি এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

শনিবার সকাল ৯টায় হতে রাঙ্গামাটির লংগদু জোনের অন্তরগত দুরছড়ি এলাকায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় লংগদু জোনের আওতাধীন ২ শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়ার (পিএসসি), র,নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিব এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

এ সময় উপকারভোগীরা লংগদু জোনের এই বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়ে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।