শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

রামগড়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

২১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খাগড়াছড়ির রামগড়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা এর সঞ্চালনা ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব,পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ। তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, উপজেলার ২০ জন মৎস চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।