শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

কাপ্তাইয়ে ডেঙ্গু ও এডিশ মশা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইইয়ে ডেঙ্গু মশার বিস্তার রোধে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রবিবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দা ফারহানা পৃথা, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, উপজেলা বিআরডিবি অফিসার আব্দুল্লা আল বাকের, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন, সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধকল্পে আমরা আজ হতে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমরা আমাদের সকল দপ্তর এবং বাসভবনের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। অন্যরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই ব্যাপারে নির্দেশনা প্রদান করেছি।