শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

মানিকছড়িতে হরতালে রাজপথে নেই বিএনপি, আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল 

১৮৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥ 

বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে সকাল-সন্ধা হরতাল পালনে খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। যার ফলে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে সকাল-সন্ধা হরতাল। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কোথাও কোনো পিকেটিং, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। পাশাপাশি সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে দূর পাল্লার যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও উপজেলার আন্তঃসড়ক গুলোতে সিএনজি ও মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক। 

অন্যদিকে বেলা ১১টার দিকে বিএনপি মহাসমাবেশের নামে দেশপ্রেমিক পুলিশ বাহিনীর উপর হামলা, অফিস, হাসপাতাল, গাড়িতে অগ্নিসংযোগ ও দেশ বিরোধী হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী মিছিল করেছে মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে থেকে হরতাল বিরোধী মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক ও বাজার প্রদক্ষিণ করে হরতাল বিরোধী নানা স্লোগানে স্লোগানে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়াও সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগের নেতাকর্মীদের হরতাল বিরোধী মিছিল করতে দেখা গেছে। উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন’র নেতৃত্বে মিছিলে জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক এমএ জব্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ফারুকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হরতালে মাঠে না থাকার বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন বলেন, উপজেলার নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক এলাকায় অবস্থান নিয়ে হরতাল পালন করা সম্ভব হয়নি। তবে আগামীর সকল কর্মসূচী রাজপথে থেকে বাস্তবায়নে কথা জানিয়েছেন তিনি।

মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান, হরতালকে কেন্দ্র করে সকাল থেকে পুলিশ মাঠে শতর্ক অবস্থানে ছিল এবং থানা এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।