শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

রামগড়ে এবার মাদক সহ যুবক আটক

২১৯

॥ মোঃমাসুদ রানা,রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার দারোগা পাড়া এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় মদ সহ মোঃ একরাম হোসেন (২৩) কে আটক করেছে রামগড় থানা পুলিশ। আটককৃত মোঃ একরাম হোসেন রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকার অস্থায়ী বাসিন্দা মোঃ আবুল হোসেনের ছেলে।

গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মহসিন মস্তোফা সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রি কালীন বিশেষ অভিযানে একরাম হোসেন কে আটক করা হয়েছে।

রামগড় থানার এসআই মহসিন মস্তোফা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল রাত ১১টা ৪০ মিনিটে একরামুল হক কে ৪০ বোতল ভারতীয় মদ সহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান,আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।