শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

মাটিরাঙ্গার বিভিন্ন পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক অনুদান বিতরণ

২১৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥ 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনপূর্বক আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন।

সোমবার (২৩অক্টোবর) দুপুরের মাটিরাঙ্গার কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনকালে আর্থিক অনুদান তুলে দেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।

একইসাথে , মাটিরাঙ্গ জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, সম্প্রীতি রক্ষার্থে পার্বত্য খাগড়াছড়িতে ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ সামছুল হক,পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজলাল দে সহ অনেকে উপস্থিত ছিলেন।