শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নানিয়ারচর ও কাপ্তাইয়ের পূজা মন্ডপ পরিদর্শনে নিখিল কুমার চাকমা

৯১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির এবং কাপ্তাই উপজেলার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালীবাড়ি মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রবিবার (২২ অক্টোবর) তিনি অষ্টমীর দিনে মন্দির পরিদর্শন করেন এবং ভবিষ্যতে মন্দিরের উন্নয়নে সহায়তার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামীলীগ সকল সম্প্রদায়ের কথা বলে। সকল সম্প্রদায়ের উৎসব শান্তি এবং সম্প্রতি বজায় রেখে উদযাপন করতে পারে সেই ব্যাপারে আওয়ামীলীগ সরকার সর্বদা সজাগ থাকে। তিনি এসময় শারদীয় দুর্গোৎসব সফল ভাবে সম্পন্ন করতে পারে সেই প্রার্থনা করেন।

এসময় বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংকিউ মারমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।