শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে রাঙ্গামাটি পুলিশ সুপার

১১৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

রবিবার মহা অষ্টমী পূজার দিন তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের সাথে মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরত পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর সহ বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।