শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় ২টি মোটরসাইকেল সহ ২ চোরাকারবারি আটক

১৪২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬ বস্তা ভারতীয় মাছের খাদ্য ও ২টি মোটরসাইকেল সহ ২ চোরাকারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার পূর্ব ধলিয়া থেকে এসব আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার তাইন্দং ইউপির উত্তর আচালং এর জাহিদুল ইসলাম প্রকাশ হোসেনের ছেল তরিকুল ইসলাম (মামুন) ও একই এলাকার আলী হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (বাবু)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব ধলিয়া থেকে ৬ বস্তা ভারতীয় মাছের খাদ্য সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকারি দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।