শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

হত্যা মামলার আসামিসহ কাপ্তাইয়ে আটক ২

১৪০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাই সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও হত্যা মামলার এক আসামি সহ ২ চাঁদাবাজকে আটক করা হয়েছে। কাপ্তাই থানা পুলিশ জানায়, চাঁদাবাজি করার সময় মঙ্গলবার রাত ১০ টায় ২জনকে অস্ত্রসহ আটক হয়। আটককৃত দুই ব্যক্তি বাসিং অং মারমা (৪৫)ও অং সিং মং মারমা(৩৫)। তারা উভয়ই কাপ্তাইয়ের ২নং রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

এসময় তাদের নিকট হতে ব্যবহৃত ১টি দেশীয় এলজি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থ এবং এনআইডি কার্ড উদ্বার করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আরো ৩ থেকে ৪ জন সন্ত্রাসী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী জানা যায়, কাপ্তাই উপজেলার বালুচর ষ্টিল ব্রিজের পাশে অন্ধকার একটি নির্জন স্থানে কাপ্তাই-লিচুবাগান সড়কে যাতায়াতকারী পশুবহনকারী ট্রাক এবং অন্যান্য গাড়ি আটকিয়ে ৫ থেকে ৬জন ব্যক্তি চাঁদা আদায় করছে এমন একটি সংবাদ পাওয়ার প্রেক্ষিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কাপ্তাই জোন অটল ৫৬ এর ওয়ারেন্ট অফিসার মোঃ ফারুকের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।

কাপ্তাই থানা সুত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী বাসিং অং মারমা এর পূর্বেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) এর হয়ে চাঁদাবাজি করার সময় আইন শৃংখলা বাহিনীর নিকট গ্রেফতার হয় এবং এক বছর কারা ভোগ করে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। অপর ব্যক্তি অং সিং মং মারমা ও জেএসএস (মূল) সংগঠনের একজন সশস্ত্র সন্ত্রাসী হয়ে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছে এবং তারা চাঁদাবাজির কথা স্বীকার করে বলে জানান পুলিশ।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, আটককৃত আসামীদের বুধবার সকালে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদলত তাদের জেলে প্রেরণ করেন।