শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আলীকদমে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৫৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩জুন) সকালে আলীকদম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনে নেতাকর্মীরা।

আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মার সঞ্চালনায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রা আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,বান্দবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি দুংড়ি মং মার্মা,আলীকদম উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজবাহ উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান রাশেদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনুচা মার্মা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,আজ ঐতিহাসিক ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী,ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৪ বছরে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে “পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ”প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়। পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম”আওয়ামী লীগ”করা হয়।