শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পানছড়িতে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন লোগাং ইউপি

১৩৬

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে এই দৃষ্টিনন্দন ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩নং পানছড়ি ইউপি ও ১নং লোগাং ইউপি। সেয়ানে সেয়ানে লড়াইয়ের এই খেলায় লোগাং ইউপি ২-১ গোলে পানছড়ি ইউপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, উচিত মনি চাকমা ও ভূমিধর রোয়াজাসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে উপজেলার ৫ ইউপির ৫টি দল অংশ নিয়েছিল। অংশগ্রহনকারী ৫টি দলের জন্য বুট ও জার্সি সরবরাহ করে ক্ষুদে খেলোয়াড়দের মন জয় করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। তিনি বলেন, উক্ত টুর্নামেন্ট থেকে উদীয়মান তরুণ খেলোয়াড় বাছাই করে স্বচ্ছ সুন্দর একটি অনুর্ধ্ব-১৭ দল গঠন করাই আমাদের মূল লক্ষ্য।