শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীঘিনালায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১৩১

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(২৩ জুন)সকাল সাড়ে টায় দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে থেকে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ব্যান্ডদলের তালে তালে উপজেলা কমপ্লেক্সে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব বিদ্যুৎ বরন এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৪ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাধারণ সম্পাদক এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুব আলম প্রমুখ। আলোচনা সভার পর বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।