শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পানছড়িতে গাঁজাসহ আটক ২

১৩৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত মোঃ নাছির (৩৫) মৃত জয়নাল আবেদীনের সন্তান। সে রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ইউপির আদারুক ছড়ার বাসিন্দা। অন্যদিকে মোঃ ওয়াছ কুরুনী (৩০) মোঃ হাবিবের সন্তান। সে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সোবহানপুর ছোট মেরুংয়ের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি মোঃ হারুনুর রশীদের দিক-নির্দেশনায় এসআই অনিক কুমার দে’র নেতৃত্বে বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার ইসলামপুর জোহর আলীর “স” মিল এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।

পানছড়ি থানার ওসি মোঃ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় মামলা দায়ের হয়েছে।