শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মানিকছড়িতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১২৮

মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজার থেকে আম কিনে সিএনজিতে করে চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশ্যে যাচ্ছিল সিএনজি চালক মোঃ আজগর আলী ও আম ব্যবসায়ী আব্দুল মোতালেব। যাওয়ার পথে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকার পূর্ব পাশে পৌছলে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো- উ ১২-৩৩৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক সিএনজি চালক মোঃ আজগর আলী ও আম ব্যবসায়ী আব্দুল মোতালেব মারা যায়। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সিএনজি চালক আলী আজগর চট্টগ্রামের হাটহাজী মিরজাপুর ইউনিয়নের হাশিম নগর এলাকার মৃহ মাহবুব আলম’র ছেলে ও আম ব্যবসায়ী আব্দুল মোতালেব একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি আনচারুল করিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনায় কবলিত কাভার্ড ভ্যান ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।