শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পরিবেশ দিবস উপলক্ষে মাটিরাঙ্গা থানা কর্তৃক বৃক্ষ রোপণ

১২১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা থানা কর্তৃক বনজ, ফলজ, ঔষধি গাছ রোপণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় মাটিরাঙ্গা থানা এলাকায় চারা রোপন কর্মসূচীর আওতায় বিভিন্ন জাতের চারা রোপন করেন, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ্।

এসময় সহকারী পুলিশ সুপার বলেন, দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করা দরকার। বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার।

এ সময়, মাটিরাঙ্গা মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, বনায়ন প্রকল্পের আওতায় লীফ অফিসার নওরোজ বিন রেজা সহকারী লীফ অফিসার মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।