শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়ির দুর্গম পাহাড়ি জনপদের ৯৫৪ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ

১৬৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যু সরবরাহ-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে সোলার প্যানেল বিতরনী তালিকা প্রণয়ণে অনিয়মের অভিযোগে স্থগিত থাকা দুর্গম পাহাড়ি জনপদের ৯৫৪ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে উক্ত বিতরনী কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রমা উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এম. এ জব্বার, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, ইউএনও রক্তিম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সোলার প্যানেল বিরতনী কার্যক্রমের উদ্বোধন করতে এসে তালিকায় অনিয়মের অভিযোগে সেদিন বিতরন কার্যক্রম স্থগিত করে চলে যান।