শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

মানিকছড়িতে প্রসব পরবতী সেবা বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা

১৬৪

মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই, এফডব্লিউএ, পিপিভি ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি ও সিএইচসিপি কর্মীদের নিয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন’র সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা এমসিএইচএফপি মেডিকেল অফিসার ডা. আছরার উল্লাহ নূরীর। পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে ডকুমেন্টরি উপস্থাপন করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডা. মোঃ রফিকুল ইসলাম। এ সময় পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গোলাম মোহাম্মদ আজম, ইউএনও রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ, সহকারি পরিচালক সিসি ও কনসালটেন্ট ডা. সুভাস চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বক্তব্য রাখেন।