শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রবীণ শিক্ষক মংসাথোয়াই মারমা আর নেই

১২৯

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি মুখ গ্রামের বাসিন্দা প্রবীণ প্রাক্তন প্রধান শিক্ষক মংসাথোয়াই মারমা বয়ো:বৃদ্ধকালে জরাগ্রস্থ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (১৬ মে) ভোর সাড়ে ৪ টায় নিজ বাড়িতে ৯২ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৫ পুত্র, ৫ কন্যা, এক স্ত্রী ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাকরিকালীন সময়ে শিক্ষকতায় তাঁর অনেক সুনাম রয়েছে। উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক সেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া ছেলে-মেয়েদের সবাইকে সুশিক্ষিত করে গড়ে তোলায় এলাকায় তিনি আদর্শ পিতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে মহালছড়ি প্রাথমিক শিক্ষক সমিতি, প্রয়াতের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। আগামিকাল বুধবার বিকাল ৩ টায় প্রয়াতের পারিবারিক শ্মশানে তাঁর দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।