শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

মানিকছড়িতে সুদ মুক্ত ঋণ বিতরণ

১৩৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীণ সুদ মুক্ত ঋণ কার্যক্রমের আওতায় উপজেলার ৩৬ জন উপকারভোগীদের মাঝে ১০ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলায়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রক্তিম চৌধুরী। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন ও ফিল্ড সুপারভাইজার আব্দুল মান্নান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা গেছে, পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ১৩ জন উপকারভোগীর মাঝে ৪ লক্ষ টাকা বিনিয়োগ ও ৭ জনের মাঝে ২ লক্ষ টাকা পুনঃবিনিয়োগ করা হয়। এছাড়া পল্লী মাতৃকেন্দ্রের আওতায় ১৩ জন উপকারভোগীদের মাঝে ৩ লাখ ৯০ হাজার টাকা পুনঃবিনিয়োগ ও উন্নয়ন খাতে ৩ জন উপকারভোগীর মাঝে ৯০ হাজার টাকা পুনঃবিনিয়োগ বাবদ বিতরণ করা হয়েছে।