শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মহালছড়িতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

১২৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকসহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজনে খাগড়াছড়ির মহালছড়িতে এক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খাঁন এর সঞ্চালনায় মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার খাগড়াছড়ি সদর সার্কেল জিনিয়া চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল ও বীর মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ যে কোন ধরণের ফৌজদারী অপরাধ প্রতিরোধে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।