শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লামায় উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা

৪৯৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইদা আক্তার মিলি (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ মে) সকাল ১১টা ৭ মিনিটে লামা পৌরসভার মধুঝিরি এলাকা নিজ ঘরের পাটাতনের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

সাইদা আক্তার মিলি লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মধুঝিড়ি এলাকার আবুল কালাম ও রূপনা আক্তারের কন্যা এবং লামা উপজেলার রপসীপাড়া ইউনিয়নের দরদরী পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কমর্রত ছিলেন। গত দেড় বছর আগে রাঙ্গামাটির ছেলে কায়ছার আহমদের সঙ্গে তার বিয়ে হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী কায়ছার আহমদের সাথে নানা বিষয়ে তার মতের অমিল ছিল। সবসময় তার স্বামী তাকে সন্দেহ করত। এইসব নিয়ে প্রায়সময় মানসিক কষ্টে থাকত মিলি। এইসব নিয়ে মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। সকালে মিলি’র মা সহকারী শিক্ষক রুপনা আক্তার স্কুলে চলে যায়। সকাল ১১টার দিকে বাড়িতে একা থাকা অবস্থায় নিজ রুমের পাঠাতনের সাথে গলায় ফাসঁ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহতের ছোট ভাই জিসান বলেন, আমি আর আপু বাড়িতে ছিলাম। আমাকে আপু (মিলি) সকাল ১১টার দিকে দোকান থেকে তার জন্য নাস্তা আনতে পাঠায়। আমি নাস্তা আনতে গেলে এই ফাঁকে সে গলায় লাগায়। আমি দোকান থেকে এসে তাকে ঘরের পাটাতনের সাথে ঝুলতে দেখি এবং দ্রুত প্রতিবেশী লোকজনের সহায়তায় উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে ভর্তি করি। গতরাতে আপু মানসিক কষ্টে কয়েকটি ঘুমের ঔষধ খেয়েছিল বলে জানতে পারি।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রোবিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সে আমাদের হাসপাতালের স্টাফ ছিল। লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম বলেন, মিলি খুবই পরিশ্রমী ও ভদ্র একজন মানুষ ছিল। তার মত মেয়ে এমন কাজ করবে ভাবতে পারিনি।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মৃতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মার্চ ২০২৩ইং শুক্রবার লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আরেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা (২৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। দুই মাসের ব্যবধানের আরেক সহকর্মী সাইদা আক্তার মিলি আত্মহত্যার করার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে।