শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতির উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

৩০৮
নানিয়ারচর উপজেলা প্রতিনিধি

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর উপর প্রতিপক্ষের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার সাথে বুড়িঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেনও হামলার শিকার হয়েছেন বলে জানা যায়।

অভিযোগে আরো জানা যায়, সোমবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৮নং টিলার নূর হোসেনের চায়ের দোকানে আব্দুল ওহাব হাওলাদার অবস্থান করার সময় প্রতিপক্ষের লোকেরা অতর্কিত ভাবে এ হামলা করে। এতে দুজনেই গুরুতর আহত হন। ঘটনার পর পরেই নানিয়ারচর সেনাবাহিনীর টহল টীম এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় সভাপতিকে উদ্ধার করে নানিয়ারচর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার বলেন, আমাকে দলীয় কোন্দলের জন‍্য এভাবে আমার উপর প্রতিপক্ষের লোকেরা হামলা চালায়। প্রতিপক্ষ কারা হামলা করেছেন জানতে চাইলে প্রতিবেদককে সভাপতি বলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য মোঃ শহিবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল, বগাছড়ির হাফিজুল, সাবেক বুড়িঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরজামান সহ ১০/১২ জন লোক এসে অতর্কিত হামলা চালায় এবং দোকান ভাংচুর করে।
এবিষয়ে নুরজামানের মুঠোফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। শাহীন আলমের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রাঙ্গামাটি আছেন বলে জানান। এছাড়া শহিবুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বগাছড়ি আছেন বলে জানান।
স্থানীয় বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে হামলাকারীরা নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমার অনুসারী।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, আমি ঘটনাটি শুনেছি আমাদের ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে। এখনো থানায় অভিযোগ বা মামলা হয়নি।