শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বরকলে বালিকা উচ্চ বিদ্যালয়কে টমটমবোট উপহার দিল ৪৫ বিজিবি জোন

১৫৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের নদী পারাপারের সুবিধার্থে বরকল ৪৫ বিজিবি জোন এর পক্ষ থেকে একটি টমটমবোট(ইঞ্জিন চালিত নৌকা) উপহার দেয়া হয়েছে ।

বৃহস্পতিবার(৪মে) সকালে ৪৫ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি) এর নিকট হতে বরকল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশাধন চাকমা এ টমটমবোট টি গ্রহণ করেছেন।

৪৫ বিজিবি জোন কমান্ডার শামসুল কবীর বলেন,দূর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় কর্ণফুলী নদী পারাপার হতে সমস্যা হয়।তাই শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় জনগণ এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর আবেদনের প্রেক্ষিতে একটি ইঞ্জিন চালিত নৌকা(টমটম) প্রদান করা হয়।তিনি বলেন,জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনসাধারণের মধ্যে শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এর ধারাবাহিকতা সমুন্নত রাখতে শিক্ষার প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ৪৫ বিজিবি জোনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।