শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় সভা

১২৯

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

মহামানব ‘‘গৌতম বুদ্ধের’’ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের হিত সুখ ও মঙ্গল কামনার্থে খাগড়াছড়িতে সার্বজনীন শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫মে) সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহর ঘুরে মহাজনপাড়াস্থ জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির পার্বত্য বৌদ্ধ মিশনের অধ্যক্ষ ভদন্ত সুমনালংকার মহাস্থবির।

ধর্মীয় অনুষ্ঠানে উদযাপন কমিটির আহবায়ক সন্তোষিত চাকমা বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চাইথো অং মারমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাজেপ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, পাজেপ সদস্য নিলোৎপল খীসা প্রমুখ।