শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে ৮১টি মিয়ানমারের গরু জব্দ

১৫০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্ত দিয়ে আসা অবৈধভাবে চোরাচালান সময় ৮১টি গরু জব্দ করেছে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার( ৪ মে) ভোর পাঁচটা সময় সীমান্তবর্তী লেম্বুছড়ি, আশারতলী এলাকা থেকে এসব অবৈধ গরু জব্দ করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গরু চোরাকারবারিরা নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে অবৈধ গরু পাচার করেছিল দীর্ঘদিন ধরে। তাছাড়া এসব অবৈধ গরু গুলোকে পাচারের সময় বিভিন্ন সড়ক ব্যবহার করে আসছিল। ভোরের গরু চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে আসা ৮১টি মিয়ানমারের অবৈধ গরু জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম জানান, সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ গরু জব্দ করতে সক্ষম হয়েছে। গত জানুযারি হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোল) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পহেলা মে সোমবার বিকাল চারটায় বিজিবি,পুলিশ এবং আনসার ও ম্যাজিস্ট্রেট ট্রাস্কফোর্সে অভিযান চালিয়ে রামু উপজেলার গর্জনিয়া,হাজিরপাড়া, মৌলভীকাটা, বালুবাসা, ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৯৫টি বার্মিজ গরু জব্দ করা হয়।