শিরোনাম
তরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরি

মহালছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা

১৭৩

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ’র উদ্যেগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৮ টায় মহালছড়ি সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহালছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার শাফকাত ভুঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মুবাছড়ি গৌতম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞা জ্যেতি মহাথের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সোনা রতন চাকমাসহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো পূণ্যার্থী অংশগ্রহন করেন।

শোভাযাত্রাটি উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ত্রিস্মৃতি বিজরিত এ পবিত্র দিনটির প্রভাবে সকল হানাহানি-মারামারি, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক।

উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বলেন, এ দিনটিতে গৌতম বুদ্ধের শুভ জন্ম দিন, বুদ্ধত্বলাভ ও মহাপরিনর্বাণ লাভ করার ফলে বৈশাখী পূর্ণিমা বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তাই এ দিনটি বৌদ্ধরা স্মরণীয় করে রাখতে আনন্দ উৎসবে মেতে থাকেন।

বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সোনা রতন চাকমা বলেন, পবিত্র এ দিনটি শ্মরণে মহালছড়িতে দিনব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শেষে লেমুছড়ি পুতপুত্যা ক্লাব প্রাঙ্গনে এক ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় দেশনা, সংঘদান, অষ্টপরিক্খার দানসহ সন্ধ্যায় আকাশবাতি উত্তোলন করা হবে।