শিরোনাম
বৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহালছড়িতে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী

৫৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে মহালছড়ি সেনাবাহিনী।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় (৪ এপ্রিল) মঙ্গলবার সকালে চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের নতুনপাড়া এলাকায় শতাধিক স্থানীয় জনগণের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ , আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি।

জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি বলেন, রোজার মাঝে আমাদের আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানান।