শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাজস্থলীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

৪৩

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

রাঙ্গামাটি রাজস্থলী মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ১৮জন শিক্ষার্থীরহাতে এসব ট্যাব তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন, সাংবাদিক আজগর আলী খান, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) অর্ক তনচংগ্যা বক্তব্য রাখেন।

পরিসংখ্যান অফিস সুত্রে জানা যায়-জনশুমারীর কাজে ব্যবহার করা এসমস্ত ট্যাব শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।